
|
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
প্রকাশ:
১২ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি তিনতলা ভবন ধসে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ১৭ জন। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হয় এ দুর্ঘটনা। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ বিল্ডিংস জানিয়েছে, কাছাকাছি থাকা ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, এ ঘটনায় দুজন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত হবে বলে জানান তিনি। সূত্র: সিএনএন আইও/ |