
|
কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের
প্রকাশ:
১৩ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন সিনেটর হিসেবে আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ। তবে শপথের সময় কোন কোরআনের কপি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে কোরআনের দুটি কপির কথা উল্লেখ করেন এল-সাইয়েদ। এর একটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীনতম কোরআনের কপি। এল-সাইয়েদ বলেন, ‘আমি সম্ভবত কোরআন ছুঁয়েই শপথ নেব। তবে কোন কোরআনটি ব্যবহার করব, তা এখনো নিশ্চিত নই।’ তিনি জানান, টমাস জেফারসনের কাছে কোরআনের একটি কপি ছিল। কিথ এলিসন কংগ্রেসে শপথ নেওয়ার সময় ওই কোরআনটি ব্যবহার করেছিলেন। এ ছাড়া মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীনতম কোরআনের কপিটিও তাঁর পছন্দের তালিকায় রয়েছে। এল-সাইয়েদ বলেন, ‘জেফারসনের কাছে একটি কোরআন ছিল। কিথ এলিসন কংগ্রেসে শপথ নেওয়ার সময় সেটি ছুঁয়েছিলেন। আবার মিশিগানের প্রথম কোরআনটিও রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত। সেটি অনেক পুরোনো। তাই এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, তবে কোরআন ছুঁয়েই শপথ নেব।’ উল্লেখ্য, গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মার্কিন সিনেটে নির্বাচিত হন ৪২ বছর বয়সী আবদুল এল-সাইয়েদ। তিনি দেশটির প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়েছেন। আগামী ৩ জানুয়ারি ২০২৭ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। এসএইচ/ |