মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:২৫ রাত
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র মসজিদে নববির ইমাম শায়খ ড. মুহাম্মদ বারহাজি আন্তর্জাতিক কুরআন ও সুন্নাহ প্রতিযোগিতায় অংশ নিতে মৌরিতানিয়ায় পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দেশটির নুয়াকশট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পশ্চিম আফ্রিকায় পবিত্র কুরআন ও সুন্নাহবিষয়ক খাদেমুল হারামাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক প্রতিযোগিতার কমিটির প্রধান হিসেবে তিনি এ সফর করছেন।

বাদশাহ সালমানের নামে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে তাঁর মৌরিতানিয়া সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আয়োজনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সূত্র: হারামাইন আর্কাইভ

এসএইচ/