
|
চান্দিনায় খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৬, ০৯:২০ সকাল
নিউজ ডেস্ক |
কুমিল্লা প্রতিনিধি খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লার চান্দিনায় দাওয়াতি মাহফিল করেছে সংগঠনের চান্দিনা পৌরসভা শাখা। শাখা সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা ডা. আব্দুল ওহাব শিবলী। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদী। মাহফিলে বক্তারা খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি, মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। তারা আরও বলেন, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন কেবল রাজনৈতিক কর্মসূচি নয়; বরং মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের একটি আদর্শিক প্রচেষ্টা। মাহফিল থেকে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য সুধীজন, যুবসমাজ ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি দাওয়াত ও গণসংযোগ মাসের কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে আরও সক্রিয় ও আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। আইও/ |