ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ দুপুর
নিউজ ডেস্ক

ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক:

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি উপলক্ষে প্রকাশিত পাঁচটি সাহিত্য সাময়িকীর সম্মিলিত প্রয়াস ‘সাত দশকের ঐতিহ্যপত্র’-এর পাঠ উন্মোচনের আয়োজন করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠ সংলগ্ন ‘আল ইমদাদ পাঠাগার স্টল’-এ পাঠ উন্মোচন অনুষ্ঠিত হবে।

ফরিদাবাদ জামিয়ার তরুণ উস্তাদদের তত্ত্বাবধানে নবীন তালিবুল ইলমদের উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘ঐতিহ্যপত্র’। এটি মাদরাসাকেন্দ্রিক পাঁচটি ছোট পরিসরের সমৃদ্ধ মাসিক ও ত্রৈমাসিক সাময়িকীর সম্মিলিত আয়োজন।

বর্তমান ও সাবেক ছাত্র এবং শুভাকাঙ্ক্ষীদের লেখায় সাজানো হয়েছে পত্রিকাটির বিভিন্ন বিভাগ। মাদরাসার ঐতিহ্য, সাহিত্যচর্চা ও শিক্ষার্থীদের সৃজনশীলতাকে এক মলাটে তুলে ধরার প্রয়াস রয়েছে এ প্রকাশনায়।

আইও/