
|
সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৬, ০৬:১২ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক উম্মুল মাদারিস খ্যাত দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী সব বিভাগের শিক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরা নেবে। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) ফজরের নামাজের পর থেকে এই হাজিরা নেওয়া হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাদরাসা কর্তৃপক্ষের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসার মুহতামিমের নির্দেশক্রমে আগামীকাল ফজরের নামাজের পর থেকে দফতরে তালিমাতে সব বিভাগের শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেওয়া হবে। এ জন্য প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে দফতরে তালিমাতে উপস্থিত হয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়, কোনো শিক্ষার্থী এ নির্দেশনা অমান্য করলে জামিয়ার আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এসএইচ/ |