
|
আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা
প্রকাশ:
২৬ নভেম্বর, ২০২৬, ০২:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম আল-হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার মুহতামিম, প্রবীণ মুহাদ্দিস আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব সাহেব গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি মাদরাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব (দা.বা.) দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় ধরে হাদিসের দরস দিয়ে আসছেন। এর মধ্যে ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন। তিনি শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী (রহ.)-এর শাগরিদ আল্লামা আব্দুল ওয়াদুদ সন্দ্বীপী (রহ.)-এর স্নেহধন্য ছাত্র। তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনায় দেশবাসী, বিশেষত উলামায়ে কেরাম ও দ্বীনদার মুসলমানদের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন তাঁর সুযোগ্য ছেলে ও ওলামা বাজার মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা নূরুল্লাহ নূরী। তিনি মহান আল্লাহর দরবারে হজরতের দ্রুত সুস্থতা, পূর্ণাঙ্গ শিফা ও নেক হায়াত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। আইও/ |