চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বরিশালের চরমোনাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নিচ্ছেন।

মাহফিলের প্রথম দিনে পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বার্ষিক প্রকাশনা-২০২৭ তুলে দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

শুক্রবার মাহফিল ময়দানে এ প্রকাশনা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি হোসাইন ইবনে সরোয়ার ও ইমরান হোসাইন নূর, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমামসহ কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, চরমোনাইয়ের বার্ষিক মাহফিল ধর্মীয় আলোচনা, আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষার নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এ মাহফিল আগামী ৩০ নভেম্বর সোমবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

এসএইচ/