জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬, ০১:২১ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় ময়মনসিংহে আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে এ কমিটি গঠন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা পরিষদের আহ্বায়ক মাওলানা সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সদস্যসচিব মাওলানা হাফেজ ফারুক আহমদ ভূঁইয়া ও সদস্য মুফতি আব্দুল হক আমিনী।

প্রিন্সিপাল মাওলানা জাইনুল আবেদীনের সভাপতিত্বে এবং মুফতি ইফতেখারুল জান্নাহ তাহমিদ খানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা মনজুরুল হক, মাওলানা মশিউর রহমান, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা রমজান আলীসহ স্থানীয় আলেম ও নেতৃবৃন্দ।

সমাবেশে ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক কমিটিতে প্রিন্সিপাল মাওলানা জাইনুল আবেদীনকে সভাপতি, মুফতি ইফতেখারুল জান্নাহ তাহমিদ খানকে সেক্রেটারি এবং মুফতি নজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক কমিটিতে মাওলানা মোতালেব হোসাইন জিহাদীকে সভাপতি, মুফতি আব্দুল হালিমকে সেক্রেটারি এবং মাওলানা ওয়াহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আরএইচ/