সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আন্দোলনকারী রেলের অস্থায়ী শ্রমিকদের মালিবাগ রেললাইন থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়।  

এর আগে চাকরি স্থায়ী করার দাবিতে রোববার ১০টার দিকে রাজধানী মালিবাগ রেললাইন অবরোধ করে রেলের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা যায়, সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণে দাবিতে রেলপথ মন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ের কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। তাই অস্থায়ী শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছে।

হাজারো শ্রমিক রেলপথে অবস্থান নেওয়ায় মালিবাগ রেলগেটে আটকা পড়ে ঢাকা থেকে রংপুর যাওয়ার ট্রেন ‘রংপুর এক্সপ্রেস’।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ