বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসা শিক্ষকসহ নিহত ২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কলেজ মোড় এলাকায় ট্রাক্টরচাপায় মাদরাসা শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান হাশেম (৩২)। তিনি চৌগাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক ছিলেন। তাড়াইল উপজেলা কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে সম্রাট মিয়া (৩৮)। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন।

ইন্সপেক্টর আরিফুল হক জানান, সোমবার সকালে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ