‘আমরা হিন্দু নই, হিন্দি’ - বলে মন্তব্য করেছেন দেশটির মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মাওলানা আরশাদ মাদানী।
সোমবার (৪ সেপ্টেম্বর) ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবতকে তার "সকল ভারতীয় হিন্দু" মন্তব্যের জের ধরে সংগঠনটির কড়া সমালোচনা করেছেন জমিয়ত প্রধান।
তিনি বলেন, আরএসএস প্রধানের এই ধরনের বিবৃতি থেকে এটি স্পষ্ট যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি চান না। আরএসএস ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে শান্তি, সম্প্রীতি এবং ভালবাসা প্রচারের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেছে।
