বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ওলামালীগের বিক্ষোভ সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নিরীহ নিরস্ত্র স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ সিলেট জেলা ও মহানগর।

বক্তারা বলেন, ইসরাইল বর্বরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থা সমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান।

রবিবার (২২অক্টোবর) বিকালে সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সিলেট জেলার আহবায়ক শেখ আল আমীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা সৈনিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব খালেদ হোসেন। টিপু চৌধুরী। এবাদুর রহমান, মাওলানা অলিউর রহমান, হাফিজ শরীফ, কে.এম মিনহাজ উদ্দিন, ক্বারী হাফিজ আব্দুল মুকিত, হাজী হাফিজুর রহমান, রুহুল আমীন, সাবেক মেম্বার হাফিজ আব্দুল করিম, মীর মোঃ নাজিম উদ্দিন, মোঃ সমজ আলী হাফিজ সামসুদ্দিন, মৌলভী আবুল কালাম, সিকন্দর আলী, আল আমীন ও জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ