সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

নরসিংদীর বাঘিবাড়ীতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ইসলাহি ইজতেমা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ীর আয়োজনে শুরু হতে যাচ্ছে বাঘিবাড়ী মাদরাসার ৩১তম ইসলাহী ইজতেমা।

জানা যায়, আগামীকাল শনিবার (১৭ নভেম্বর) থেকে শুরু হয়ে ইসলাহী ইজতেমা চলবে রোববার (১৯  নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত। ইজতেমায় অংশ নিতে অনেক মুসল্লি ইতোমধ্যেই বাঘিবাড়ী আসতে শুরু করেছেন। 

কর্তৃপক্ষ জানায়, ৩১তম এই ইসলাহী ইজতেমা জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল সায়্যিদ মাহমূদ মাদানীর খলীফা, জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মাদ আলীর তত্বাবধানে অনুষ্ঠিত হবে। এছাড়া আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেন্য প্রখ্যাত ওলামা- মাশায়েখ, ওয়ায়েজীনে কেরাম ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদগণ। মাহফিল পরিচালনা ও উপস্থাপনায় থাকবেন মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী, মুফতী ফয়জুল্লাহ কাসেমী, মাওলানা শাহাদাৎ হোসাইন।

কর্তৃপক্ষ আরো জানায়, উক্ত ইজতেমায় দেশের বিভিন্নপ্রান্ত থেকে দ্বীন- দরদি সর্বশ্রেনীর মানুষ জামাতবন্দি হয়ে তিনদিন অবস্থান করবেন। ২৪ ঘন্টা রুটিন অনুযায়ী তাদেরকে, অজু-গোসল, পাক- নাপাক, ইসলামের মৌলিক আকীদাসমূহ,  মাসনূন দোয়া -নামায, সূরা- কেরাত, রোজা,হজ্জ,যাকাতসহ বিভিন্ন মামূলাত হাতে- কলমে মশকের মাধ্যমে শিক্ষা দেয়া হবে। ৮/১০ জন করে গ্রুপভিত্তিক শিক্ষা প্রদানের জন্য নরসিংদী জেলা ও তার আশপাশের অসংখ্য মাদরাসা থেকে শত শত উলামা- তুলাবা নিয়োজিত থাকবেন; যারা সাধারন মুসুল্লিদেরকে আন্তরিকভাবে বিভিন্ন মাসলা-মাসায়েল শিক্ষা দিবেন। 

অনুষ্ঠিতব্য ইসলাহি ইজতেমার তত্বাবধায়ক মুফতী মোহাম্মাদ আলী ইজতেমা সম্পর্কে আওয়ার ইসলাম বলেন, সাধারণ মানুষের মাঝে অজু-গোসল, মাসলা-মাসায়েল, মাসনূন দোয়া ও নামাজের বাস্তব অনুশীলনই এর মূল লক্ষ্য।

জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ীর মুহতামিম মাওলানা শওকত আলী কাসেমী জানান,  আলহামদুলিল্লাহ ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি ওলামা-তলাবা, সাধারণ দ্বীনি মুসুল্লিদের উপস্থিতিতে বাঘিবাড়ী ইসলাহী ইজতেমা প্রানবন্ত ও বরকতময় হয়ে উঠবে ইনশাআল্লাহ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ