বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

বরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজায় বিআরটিসির চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে আগুনের এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর অচলাবস্থা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল বলেন, বরিশাল থেকে খুলনার উদ্দেশে যাত্রী নিয়ে বাসটি ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে যাত্রীরা হঠাৎ ধোঁয়া দেখতে পান এবং চিৎকার শুরু করেন। আমি গাড়ি থামাতেই দেখতে পাই আগুনের কুণ্ডলি উঠছে। তিনি আরও বলেন, সৌভাগ্যবশত সব যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হন।

বাসটি (ব্রাহ্মণবাড়িয়া–ব–১১–০০০৪) মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ