সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

আকিদার বিষয়ে কোনো সমঝোতা নয়: আওলাদে রাসুল সাইয়েদ মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওলাদে রাসুল জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী বলেন, অনেক বিষয়ে সমঝোতা করা গেলেও আকিদার বিষয়ে কোনো সমঝোতা সম্ভব নয়। বিশেষ করে আকিদা যখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আসে, তখন সমঝোতার প্রশ্নই ওঠে না।

আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সম্মিলিত পরিষদের মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাওলানা মাদানী আরও বলেন, “নবীর পরে কোনো নবী নেই। যারা এটা মানবে না তারা ইসলাম থেকে বের হয়ে যাবে; আর যারা তাদের মানবে তারাও ইসলাম থেকে বের হয়ে যাবে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের নাম যদি রাসুলের খাদেমের খাদেম, তার খাদেমের খাদেম, এমনকি তার খাদেমের জুতার ধুলোর সমতুল্যও হয়, তবু আমরা সফল।”

সম্মেলনে যোগ দেওয়া উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিদের মধ্যে তার এ বক্তব্য ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ