বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের দুই সিএনজির প্রতিযোগিতায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে দুইজনের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কোমল পানীয় রেকটিফায়েড স্পিরিট পানে রংপুরের মিঠাপুকুরের বালারহাট এলাকায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজন রয়েছেন।

সোমবার (১ জুন) সকালে মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বালারহাট এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা ব্যক্তিরা হলেন সরকারি গুচ্ছ গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার (৬৫) ও সংগ্রামপুর গ্রামের হুজুর আলী (৫৫)।

বালারহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজা মিয়া দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (৩১ মে) রাতের কোনো এক সময় তারা রেকটিফায়েড স্পিরিট পান করে নিজ নিজ বাড়িতে চলে যান। আজ সকালে বাড়িতে আব্দুস সাত্তার এবং অপরজন হুজুর আলী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় সাজু (৫০) নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এরশাদ আলী (৩০) নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, মদপানে তাদের মৃত্যু হয়েছে কি না জানি না। পরিবারের লোকজন বলছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। বিষয়টি অধিকর তদন্ত করে দেখা হচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ