সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বেফাকের নিবন্ধন ফি জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

কোনো কারণে আসন্ন ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন ফি যারা জমা দিতে পারেন নি তাদের জন্য বর্ধিত ফি’সহ নিবন্ধন ফি জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ সোমবার (১১ ডিসেম্বর) বোর্ডটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেফাকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন ফি প্রদান কার্যক্রম চলাকালীন সময়ে যেকোনো প্রকার ত্রুটির কারণে জমা দিতে না পারা এবং স্থগিত রাখা নিবন্ধন ফরমসমূহ জমাদানের জন্য আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৩ ঈ. রোজ রবি, সোম ও মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।

আরো বলা হয়, উক্ত ৩ কর্মদিবসের মধ্যে নিজ নিজ মাদরাসার পরীক্ষার্থীদের বর্ধিত ফি’সহ নিবন্ধন এবং সাথে সাথে বর্ধিত ফি’সহ অন্তর্ভুক্তি জমাদানের জন্য সকলকে অবগত করা হলো।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ