বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইসমাইল, মহাসচিব মাওলানা হারুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিশু ‍শিক্ষার বিস্তার, পড়ালেখার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে দেশের নূরানী বোর্ডগুলোর উদ্যোগে ‘সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ড’–এর আত্মপ্রকাশ ঘটেছে।

এতে বোর্ডের স্থায়ী কমিটির সদর মনোনীত হয়েছেন মাওলানা কালীমুল্লাহ জামিল হুসাইন। কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন ও মহাসচিব মাওলানা হারুনুর রশিদকে মনোনীত করা হয়।

আজ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ডটির আত্মপ্রকাশ ও এর কমিটি ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন মাওলানা আব্দুল হাই (কো-চেয়ারম্যান), মাওলানা মাহফুজুর রহমান (যুগ্ম-মহাসচিব), মাওলানা আব্দুল কুদ্দুস (অর্থ সম্পাদক), মাওলানা বশির আহমদ (পরীক্ষা বিষয়ক সম্পাদক), মাওলানা মাহমুদুল হোসাইন (শিক্ষা ও পরিদর্শন সম্পাদক), আশরাফুল ইসলাম (প্রকাশনা বিষয়ক সম্পাদক), মাওলানা হাসানুজ্জামান (প্রচার ও মিডিয়া সম্পাদক), মাওলানা মাহবুবুর রহমান (নির্বাহী সদস্য) ও মাওলানা আব্দুস শাকুর (নির্বাহী সদস্য)।

এছাড়া সভায় সম্মিলিত নূরানী বোর্ডের গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং নূরানী বোর্ডগুলোর কার্যক্রম সুচারুভাবে পালন ও দেশের নূরানী মাদরাসাগুলোকে গুছানো তত্ত্বাবধান করতে কার্যনির্বাহী ও স্থায়ী কমিটি নামে দুটো কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, সম্মিলিত নূরানী এ বোর্ডে যুক্ত আছে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, খুলনা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, নূরানী এশায়াতুল কুরআন বোর্ড বাংলাদেশ, নূরানী তালীমুল কুরআন বোর্ড সিলেট বাংলাদেশ, বাংলাদেশ নূরানী তালীমুল কোরআন বোর্ড হাটহাজারী চট্টগ্রাম ও নূরানী তালিমুল কুরআন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ