সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

চাঁদপুরের ঐতিহ্যবাহী কচুয়া মাদরাসার আসন্ন মাহফিল উপলক্ষে পরামর্শ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জামিয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া মাদরাসা

মুহাম্মাদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর জেলাধীন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৮,২৯ নভেম্বর রোজ বৃহস্পতি ও শুক্রবার। মাহফিলকে কেন্দ্র করে প্রায় একমাস আগ থেকে চলে মহা কর্মযজ্ঞ।

আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় আসন্ন মাহফিলের প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এতে মাদরাসার কমিটি, বাজার ব্যবসায়ী ও মাদরাসার হিতাকাঙ্খী প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ-এর সভাপতিত্বে মাওলানা সানাউল্লাহ’র উপস্থাপনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন মাদরাসার শাইখুল হাদিস ও নাজেম মুফতি মাহবুবুর রহমানসহ কমিটির বিভিন্ন সদস্যগন। মাওলানা আবু হানিফ সাহেবের মুনাজাতের মাধ্যমে পরামর্শ সভা সমাপ্ত হয়।

উল্লেখ্য, কচুয়া মাদরাসার এই মাহফিলকে কেন্দ্র করে মাদরাসার আশেপাশের গ্রামগুলোতে চলে ঈদের আমেজ। অদ্ভুত ধরনের আবেগ কাজ করে মানুষের মাঝে। মাহফিল যেন রূপ নেয় চাকরিজীবী ও বিভিন্ন পেশায় ব্যস্ত মানুষের মিলনমেলা। মাহফিলকে সফল করতে ছোট বড় সবাই শ্রম দিয়ে যায় বিনা পারিশ্রমিকে। মহিলা ও বৃদ্ধরা নফল নামায ও রোযার আমলে লিপ্ত হয় যেন আবহাওয়া মাহফিলের অনুকূলে থাকে। বাজার ব্যবসায়ী ও বিভিন্ন মতাদর্শের লোকেরা সবাই মনে করে এটা আমাদেরই মাহফিল।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ