রাজধানী ঢাকার অদূরে অবস্থিত দেশের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুনননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর, ২০২৪) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দারুননাজাত মাদরাসার প্রাক্তন ছাত্ররা অংশগ্রহণ করেন।
প্রাক্তন ছাত্রদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।