মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সম্মাননা পেলেন মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউল্লাহ নাবহান মামদুহ, স্টাফ রিপোর্টার:

নূরানী শিক্ষার অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’র পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

চট্রগ্রামের দারুল কুরআন ইসলামী একাডেমীর উদ্যোগে চট্রগ্রাম বিভাগীয় নূরানী তা’লীমুল কুরআন কমিটি তাঁকে এ সম্মাননা প্রদান করে।

সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নুরন্নবী, মুফতি মাওলানা আব্দুল্লাহ আল নোমান, দারুল কুরআন ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কাদের, জয়নাল আবেদীন কুতুবী, মাওলানা হুসাইন আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন নূরানী পদ্ধতির আবিষ্কারক শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ. এর সুযোগ্য সাহেবজাদা। নূরানীর খেদমতে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয় বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মাওলানা নুরন্নবী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ