নওগাঁ প্রতিনিধি: আহসান হাবীব শিপলু
নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় বিনামূল্যের সরকারি নতুন পাঠ্যবই পাওয়া শুরু করেছে নওগাঁর কোমলমতি শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে কিছু নতুন বই পৌছেছে। হাতে নতুন বই নিয়ে উল্লাসিত তারা। নতুন বই নিতে সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে হাজির হন শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে জেলার বিদ্যালয়গুলো। জেলায় এ বছর মাধ্যমিকের বইয়ের চাহিদা রয়েছে ৪২ লক্ষ ১৭ হাজার ১৯৮টি এবং প্রাথমিকে চাহিদা রয়েছে ১৩ লক্ষ ৫১ হাজার ৩৫২টি।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলায় বইয়ের চাহিদা রয়েছে মোট ৫ লক্ষ ৮৪হাজার ৫২৫টি তারমধ্যে মোট বই এসেছে ২২ হাজার ৪০০টি, মহাদেবপুরে মোট বইয়ের চাহিদা রয়েছে ৩ লক্ষ ৪৮ হাজার ৭৫০টি তারমধ্যে এসেছে মোট ১২ হাজার ৪৫০টি, আত্রাই উপজেলা মোট বইয়ের চাহিদা রয়েছে ৫ লক্ষ ৪৪ হাজার ৫০টি, তারমধ্যে এসেà
