দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর পছন্দের দেশ পাকিস্তান। এখনো অনেক শিক্ষার্থী দেশটিতে পড়াশোনা করছেন। কারণ দেশটি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিয়ে থাকে।
চলতি বছর বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়। কমসটেক এবং লাহোর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগের এক বৃত্তিতে এ সুযোগ দেওয়া হবে।
এ শিক্ষাবৃত্তির মধ্যে রয়েছে- ফুল ডিগ্রি প্রোগ্রাম, ফেলোশিপ এবং শর্ট-টার্ম ট্রেনিং। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) র্যাংকিংয়ে ২০২৫ সালে বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব লাহোর।
অধ্যয়নের বিষয়
বৃত্তিতে অ্যালাইন হেলথ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সায়েন্স, à
