রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত হযরত খাদিজা (রা.) মহিলা মাদরাসা ছাত্রী ও শিশুদের জন্য ভর্তি কার্যক্রম চালু করেছে। চলতি শিক্ষাবর্ষে কিতাব বিভাগ, ইন্টারন্যাশনাল হিফজ বিভাগ, নাজেরা বিভাগ এবং বালক-বালিকা শাখায় আদর্শ নূরানী-কিন্ডারগার্টেন (শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি) পর্যন্ত ভর্তি চলছে। রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে-কেয়ার সুবিধা।
মাদরাসাটি মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের পাশে, উত্তরে বি-২৪/এ, ডি.আই.টি রোডে অবস্থিত। মূল সড়কের পাশেই শীতাতপ নিয়ন্ত্রিত, মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে গড়ে তোলা প্রতিষ্ঠানটি সহজে যাতায়াতযোগ্য।
মাদরাসার বিশেষ বৈশিষ্ট্য:
* আন্তর্জাতিক মানের হাফেজা দ্বারা পরিচালিত হিফজ বিভাগ।
* বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে কিতাব বিভাগে পাঠদান।
* সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই এবং লেখাপড়ার প্রতি মনোযোগী করে তোলা হয়।
* ক্লাসেই পড়া মুখস্থ করানোর কার্যকর পদ্ধতি।
* ছাত্রীদের জন্য ফিল্টারকৃত ফ্রেশ পানি এবং রুচিসম্মত খাবারের ব্যবস্থা।
* ছোট শিশুদের মানসিক বিকাশে উপযোগী খেলাধুলার উà
