শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

নতুন প্রিন্সিপাল পেল মাদরাসা-ই-আলিয়া ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার নতুন প্রিন্সিপাল হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. ওবায়দুল হক।

সোমবার (১৯ মে) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় মাদরাসার সিনিয়র শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সবাই নতুন প্রিন্সিপালকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মাদরাসার সার্বিক উন্নয়নে তার নেতৃত্বকে স্বাগত জানান।

নবনিযুক্ত প্রিন্সিপাল অধ্যাপক মো. ওবায়দুল হক বলেন, ঢাকা আলিয়া মাদরাসা বাংলাদেশের ইসলামি শিক্ষার এক গৌরবময় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ।

শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় সমভাবে দক্ষ করে গড়ে তোলাই তার অঙ্গীকার বলে জানান নতুন প্রিন্সিপাল।

এর আগে অধ্যাপক মো. ওবায়দুল হক ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপনায় নিযুক্ত ছিলেন। শিক্ষকতার জীবনে তিনি ইসলামিক শিক্ষার প্রচার ও গবেষণায় বিশেষ অবদান রেখেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ