অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করাসহ ছয় দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।
মঙ্গলবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এ সময় দাবি আদায় না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের মুখ্যপাত্র এস এম জয়নাল আবেদীন জিহাদী, ঐক্যজোটের মহাসচিব মো. সামসুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামসুল আলম প্রমুখ।
স