শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

আওয়ার ইসলাম আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি মাওলানা শরীফ মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রথিতযশা কওমি মাদরাসার মেধাবী ছাত্রদের অংশগ্রহণে ‘কওমি মাদরাসার স্বীকৃতি ও বাস্তবায়ন’ বিষয়ক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলামের কার্যালয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মাওলানা শরীফ মুহাম্মদ। তিনি বিশিষ্ট লেখক, সাংবাদিক ও গবেষক। একজন বিতার্কিক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। বিবিসি বাংলাসহ বিভিন্ন টকশোতে অংশগ্রহণ করেন। তাঁর জ্ঞানগর্ব আলোচনা, সাবলীল ও হৃদয়গ্রাহী উপস্থাপনা শ্রোতাদের মনে দাগ কাটে। 

এছাড়াও অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনীরুল ইসলাম। তিনি শতাধিক গ্রন্থের লেখক। কবি হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে।  

এবারের প্রতিযোগিতার বিষয়: ‘কওমি মাদরাসার স্বীকৃতি ও বাস্তবায়ন।’ দেশের বিখ্যাত দীনি প্রতিষ্ঠানগুলোর বাছাই করা শিক্ষার্থীরা দুই ভাগ হয়ে এই বিতর্কে অংশ নেবে। 

এই আয়োজনে সহযোগিতা করছে PEPSAA, SQSF এবং আল ওয়াসি ট্রাভেলস, মাকতাবাতুল ইসলাম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ