মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইবনে শাইখুল হাদিসের সঙ্গে ছাত্র মজলিস ঢাবি শাখা নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলবৃন্দ সংগঠনের আমির শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

আজ বুধবার দুপুর আড়াইটায় জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদরাসায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ঢাবি শাখার দায়িত্বশীলরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিবরণ তুলে ধরেন। 

এসময় আমিরে মজলিস ছাত্রদের আত্মশুদ্ধি, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন এবং ঈমানি জ্ঞানে সমৃদ্ধ হয়ে দ্বীনের খেদমতে নিবেদিতপ্রাণ হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এই জাতির নেতৃত্ব তৈরির কেন্দ্র। এখানকার মুসলিম ছাত্রসমাজ যদি আদর্শ ও চিন্তার ক্ষেত্রে দীপ্ত ভূমিকা রাখতে পারে, তাহলে পুরো জাতি উপকৃত হবে।”

তিনি দায়িত্বশীলদের মেহনত, অঙ্গীকার ও ত্যাগকে সাধুবাদ জানান এবং সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত করার নির্দেশনা দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ