শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

৭ দফা দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সরকারি মাদরাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। 

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীদের তুলে ধরা সাত দফা দাবি হলো—
১. ছাত্রদের মৌলিক অধিকার আবাসন সংকট দূর করে পর্যাপ্ত পরিমাণে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা।
২. শিক্ষার্থীদের জন্য স্থায়ী ও পর্যাপ্ত আবাসন নিশ্চিত করতে নতুন হল নির্মাণ।
৩. প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা এবং ভর্তুকি প্রদানের যথাযথ ব্যবস্থা করা।
৪. ক্যাম্পাসে অবস্থিত স্বৈরাচারের নির্মম স্মৃতিচিহ্ন অস্থায়ী আদালত অবিলম্বে মাদরাসার জায়গা স্থানান্তর করতে হবে।
৫. মাঠটি শিক্ষার্থী ও স্থানীয় জনগণের জন্য উপযুক্ত করে উন্মুক্ত রাখার নির্দেশ প্রদান করা।
৬. দখলের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭. উপর্যুক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে তা ছাত্রসমাজের সামনে প্রকাশ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ