মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ডাকসু নির্বাচন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে সর্বাত্মক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, এবারের ডাকসু নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। এ জন্য বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে আটটি চেকপোস্ট স্থাপন করা হবে। ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তার পাশাপাশি পুলিশের ফুট প্যাট্রোল, মোবাইল প্যাট্রোল টিম এবং সাদা পোশাকের গোয়েন্দা (ডিবি) সদস্যরা মাঠে থাকবেন। এছাড়া সিটিটিসির বিশেষায়িত ইউনিটও প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, “জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যতীত আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে।”

ডিএমপি কমিশনার জানান, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে পুলিশ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিং বা সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচার রোধে ডিএমপি নিবিড়ভাবে কাজ করছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ