ডাকসু নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই সীমাবদ্ধ নয়, এর জাতীয় গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, এই নির্বাচন সমগ্র জাতির জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচনের দিকে পুরো দেশ তাকিয়ে আছে। বহুবছর পর আমরা এক ঐতিহাসিক নির্বাচনের দিকে যাচ্ছি, যা নিঃসন্দেহে জাতির জন্য উদাহরণ হবে।”
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক সদস্য নির্বাচনে নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো আশঙ্