শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস বগুড়া-শেরপুরের নির্বাচন বাতিলের দাবি জামায়াতে ইসলামীর

ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান করতে মাথায় রাখুন তিনটি বিষয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| খতিব তাজুল ইসলাম ||

আপনি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। ইসলামি প্রতিষ্ঠান। তিনটি বিষয় মাথায় রাখবেন সবসময়:

১. যে শিক্ষা তাদের দেওয়া হচ্ছে সেটার মাধ‍্যমে শিক্ষার্থীদের জীবনের উন্নতি হচ্ছে কি না? তারা উপকৃত হচ্ছে কি না? নিজের ভেতর অসহায়ত্ব বোধ কাজ করছেন কি না? 
যদি পজিটিভ হয় তাহলে সঠিক শিক্ষা। আর নেগেটিভ হলে অবশ্যই পরিবর্তন ও সংস্কার যোগ‍্য।

২. এই শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ‍্যমে এলাকার সুনাম বৃদ্ধি পাচ্ছে কি না? এলাকায় লক্ষণীয় পরিবর্তন ও উন্নতি হচ্ছে কি না? এলাকার লোকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে কি না? তারা এই প্রতিষ্ঠানকে নিজেদের জন‍্য অর্জন ও গৌরব হিসাবে দেখছে কি না?
যদি পজিটিভ হয় তাহলে এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উজ্জ্বল। আর নেগেটিভ হলে ভবিষ্যৎ অন্ধকার।

৩. দেশ জাতি ও রাষ্ট্রের সাথে এই শিক্ষার সংযোগ আছে কি না? জাগতিক ও ধর্মীয় মূল্যবোধ উভয়টির সমন্বয়ে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি অনিবার্য। সেটা আছে কি না?
যদি পজিটিভ হয় তাহলে আপনি সফল। আর নেগেটিভ হলে আপনি প্রতিষ্ঠানটি ভুল পথে পরিচালিত করছেন। সংশোধন অত্যন্ত জরুরি।

লেখক: আলোচক ও সংগঠক

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ