শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৮ জন প্রার্থী।

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং সমান সংখ্যক সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা)। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনা অনুষ্ঠিত হবে।

পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৮টি প্যানেল। এর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাগছাসের ‘সম্মিলিত ঐক্য ফোরাম’, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই ভাগের পৃথক প্যানেল—‘সম্প্রীতির ঐক্য’ ও ‘সংশপ্তক পর্ষদ’। এ ছাড়া রয়েছে তিনটি স্বতন্ত্র প্যানেল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ১০ম জাকসু নির্বাচন, যা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ গণতান্ত্রিক অনুশীলনের এক অনন্য দৃষ্টান্ত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ