মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা দস্তারবন্দি ১২-১৪ জানুয়ারি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন আগামী ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে গেন্ডাারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হবে। 

মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মহাসম্মেলনে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, সৌদি আরবের প্রথিতযশা বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ বলেন, ইলমে দ্বীনকে মহিমান্বিত করেছেন আল্লাহ তাআলা, আর আলেমরা দ্বীনের দীপশিখা প্রজ্বলিত রেখেছেন। নবীকুল সরদার হযরত মুহাম্মাদ (সা.) ও তাঁর সাহাবায়ে কিরামের ওপর অফুরন্ত দরূদ ও সালাম বর্ষিত হোক। 

অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে জামিয়া কর্তৃপক্ষ সকলের আন্তরিক দোয়া, সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। পাশাপাশি জামিয়ার আবনা ও ফুজালায়ে কেরামকে www.abnaefaridabad.com ওয়েবসাইট থেকে যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ২১ ও ২২ নভেম্বর এই সম্মেলন হওয়ার কথা জানানো হয়েছিল। তবে সার্বিক দিক বিবেচনা করে এই তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, ১৩৭৫ হিজরি মোতাবেক ১৯৫৬ সালে মুজাহিদে আজম মাওলানা শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব হুজুর) মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। নামকরণ করেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর নামে। এ প্রতিষ্ঠানটির প্রথম মুরব্বি ও মুতাওয়াল্লি ছিলেন ছদর সাহেব নিজেই এবং মুহতামিম ছিলেন সহপাঠী মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ১৯৭৮ সালে প্রতিষ্ঠা লাভ করে এই মাদরাসায় এবং প্রতিষ্ঠাকাল থেকে প্রায় একযুগ বেফাকের প্রধান কার্যালয়ও ছিল এখানে। 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ