||নাজমুল হাসান||
দাওরায়ে হাদিসের স্বীকৃতি নিয়ে নতুন মোড় নিচ্ছে কওমি শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ‘বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড’-এর আবেদনের প্রেক্ষিতে আজ শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসছে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়ার প্রতিনিধিদল। মাস্টার্স সমমান স্বীকৃতি, বোর্ডের অন্তর্ভুক্তি ও দাওরা পর্যায়ের নিয়ন্ত্রণ কাঠামো—সব মিলিয়ে এই বৈঠককে ঘিরে কওমি শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সভার কথা জানানো হয়।