শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮


ফিলিস্তিনকে সমর্থন করায় নায়িকার ওপর ক্ষুব্ধ জোলির বাবা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলে হামাসের হামলা এবং এর জবাবে গাজায় ইসরায়েলের লাগাতার পাল্টাহামলার ঘটনায় উত্তপ্ত গোটা বিশ্ব। হামাসকে নিশ্চিহ্ন করতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে নিহত হচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক। ফলে উত্তাল মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব।

চলমান ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতায় মুখ খুলেছেন বিনোদন অঙ্গনের তারকারাও। সম্প্রতি গাজায় নিরীহ মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন হলিউডের শীর্ষ অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিও। তবে জোলির এমন মতবাদে বেশ বিরক্ত তার বাবা জন ভয়েট। সামাজিক মাধ্যমে মেয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন ভয়েট।

বৃহস্পতিবার (২ নভেম্বর) অ্যাঞ্জেলিনা জোলি তার ইনস্টাগ্রামে গাজার একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছবির ক্যাপশনে অ্যাঞ্জেলিনা জোলি লেখেন, ‘দুই দশক ধরে গাজা একটি উন্মুক্ত কারাগার। খুব দ্রুত এটি গণকবরে পরিণত হবে।