শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

তেজগাঁও কলেজের ইতিহাসে প্রথম সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
তেজগাঁও কলেজে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বৈরাচার পতনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে তেজগাঁও কলেজের আয়োজনে ঐতিহাসিক `দ্রোহের গান ও আজাদী সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় তেজগাঁও কলেজ শিক্ষার্থী এম মাইদুল হাসান সিয়াম এর সঞ্চালনায় কলেজ অডিটোরিয়ামে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজক টিম প্রধান এম মাইদুল হাসান সিয়াম বলেন, শুধু দীর্ঘ ১৭ বছর নয়, তেজগাঁও কলেজের ইতিহাসে প্রথম সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয় আজ। দর্শকদের ছিলো উপচে পরা ভীড়। বৈরি আবহাওয়া না থাকলে তেজগাঁও কলেজের আশেপাশেও জায়গা দেয়া যেতো না দর্শকদের।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেজগাঁও কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীমা ইয়াসমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষকগন।

তেলাওয়াত দিয়ে সংগীত সন্ধ্যা শুরু করা হয়, পরিবেশনা করেন জাতীয় শিশু কিশোর সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী , মানজিল শিল্পীগোষ্ঠীসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ