বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

'জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র'র আত্মপ্রকাশ, সভাপতি মুহিব খান, সম্পাদক সুহাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের স্বনামধন্য কবি শিল্পী সাহিত্যিক লেখক সাংবাদিক প্রকাশক চিন্তক ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে 'জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র' নামে একটি সার্বজনীন জাতীয় সংগঠন আত্মপ্রকাশ করে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত মিলনায়তনে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে বরেণ্য কবি ও রাষ্ট্রচিন্তক জাগ্রত কবি আল্লামা মুহিব খানকে সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রশিদ আহমদ ফেরদৌসকে সিনিয়র সহ-সভাপতি, শিল্পী ও গবেষক জনাব কাউসার আহমদ সুহাইলকে সাধারণ সম্পাদক, জনপ্রিয় শিল্পী ও সংগঠক মোহাম্মদ বদরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিভিন্ন দায়িত্বশীল পদে রেখে ৯১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি  ঘোষণা করা হয় এবং সংগঠনটির বার্ষিক সাধারণ কর্মসূচিও প্রকাশ করা হয়।

দেশ জাতি ধর্ম সত্য ও মানবতার পক্ষে সুস্থ সংস্কৃতির  চর্চা ও বিকাশের মাধ্যমে একটি সর্বজনীন সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে পথ চলা শুরু করেছে জাতীয় সংস্কৃতিক কেন্দ্র।

জাগ্রত কবি আল্লামা মুহিব খানের সভাপতিত্বে মাইনুদ্দিন ওয়াদুদ এর সঞ্চালনায় পরিচালিত এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব জনাব ইমরানুল বারী সিরাজী, এম কামরুজ্জামান, এম কামরুজ্জামান,  জনাব আফজাল, হোসাইন,আব্দুল গাফফার, ইব্রাহিম কোব্বাদী, ইলিয়াস হাসান, রায়হানুল কাবীর, হাসিব আর রাহমান, আহমদ আবু জাফর,  খন্দকার হোসাইন আহমদ, মুহিব ইমতিয়াজ,  রফিকুল্লাহ সাদী প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ