শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

নড়াইলে শিশুদের গজল ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান, নড়াইল

নড়াইলে মনিকা একাডেমি আয়োজিত শিশুদের গজল ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের দেবদারতলা এলাকায় বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনব্যাপী একাডেমির কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মনিকা একাডেমির পরিচালক সবুজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপন্থিত ছিলেন-দারুল আমান ইসলামিক একাডেমির পরিচালক নূর ইসলাম, প্রশিক্ষক সজীব শিকদার, শিক্ষানুরাগী জুবাইদা নাসরিন, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার সাহিত্য সম্পাদক স্কুলশিক্ষক অনুমিতা জয়া, মহিলা কলেজ প্রতিনিধি লামিয়া নওরিন জীমসহ অনেকে।  

আয়োজকরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবৃত্তি এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে আবৃত্তিতে প্রথম হয়েছে-জান্নাতুল মাওয়া উজমা, দ্বিতীয় তীর্থ এবং তৃতীয় উম্মে হাবিবা। এদিকে, গজলে প্রথম হয়েছে-আবু তালহা, দ্বিতীয় সাদিয়া ইসলাম ও তৃতীয় জান্নাতুল মাওয়া উজমা। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ