বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের দুই সিএনজির প্রতিযোগিতায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

হজে নজর কাড়ছেন ক্রিকেটার সাঈদ আনোয়ার, ওয়াসিম আকরাম ও মিসবাহরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

একসময় ব্যাট হাতে বিশ্বের বাঘা বাঘা বোলারদের শাসন করতেন পাকিস্তানের কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ার। নব্বই দশক ও দুই হাজারের শুরুর দিকে পাকিস্তান ক্রিকেটের অন্যতম বড় তারকা ছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পর সম্পূর্ণ বদলে যায় তাঁর জীবন। মাঠের আলো-ঝলমলে জীবন ছেড়ে তিনি বেছে নেন ধর্মীয় ও নীরব জীবনযাপন।

বর্তমানে পবিত্র হজের সফরে রয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তাঁকে দেখা যায় পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও মিসবাহ-উল-হকের সঙ্গে ধর্মীয় সমাবেশ ও দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে। ছবিগুলো প্রকাশের পর পুরোনো ক্রিকেটভক্তদের মধ্যে ব্যাপক নস্টালজিয়া তৈরি হয়েছে।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক ও উপস্থাপক ফখর-ই-আলম। পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপারের তথ্য অনুযায়ী, এ বছর ওয়াসিম আকরাম, মিসবাহ-উল-হক ও ফখর-ই-আলম একসঙ্গে হজ পালন করছেন। এছাড়া পাকিস্তানের অলিম্পিক স্বর্ণপদকজয়ী জ্যাভেলিন তারকা আরশাদ নাদীমও এবারের হজে অংশ নিয়েছেন।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সাঈদ আনোয়ার। এরপর তিনি নিজেকে পুরোপুরি ইসলামের দাওয়াতি কাজে সম্পৃক্ত করেন। এ কারণেই গণমাধ্যম ও জনসম্মুখে তাঁকে খুব কম দেখা যায়। তবে মাঝে মধ্যে তাঁর উপস্থিতি পুরোনো ক্রিকেটপ্রেমীদের আবেগাপ্লুত করে তোলে।

৫৭ বছর বয়সী সাঈদ আনোয়ার পাকিস্তানের ওয়ানডে ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান। ২৪৭টি ওয়ানডে ম্যাচে তিনি ৩৯.২১ গড়ে ৮ হাজার ৮২৪ রান করেন। তাঁর ক্যারিয়ারে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ৪৩টি অর্ধশতক।

ভারতের বিপক্ষে তাঁর ১৯৪ রানের ঐতিহাসিক ইনিংসটি দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসেবে রেকর্ড ছিল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তিনি দুই হাজারের বেশি রান করেছেন এবং করেছেন চারটি সেঞ্চুরি ও আটটি ফিফটি।

সূত্র: জিওসুপার

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ