সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায় পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ শুভেন্দু অধিকারীর সরকারের অবিলম্বে মুফতি রুহুল আমীনকে মুক্তি দিন: আল-হাইআতুল উলয়া ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত না করলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল

প্রফেসর হজরত হামীদুর রহমান রহ.-এর চলে যাওয়ার তিন বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রকৌশলবিদ্যায় উচ্চশিক্ষা, দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা—সব পরিচয় ছাপিয়ে তিনি পরিচিত ছিলেন একজন নিবেদিতপ্রাণ দীনি সাধক হিসেবে। একদিকে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক সহকারী অধ্যাপক, অন্যদিকে ছিলেন উপমহাদেশের প্রখ্যাত দুই আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত হাফেজ্জী হুজুর রহ. ও মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক রহ.-এর খলিফা। বলছি মাওলানা প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান রহ.-এর কথা। ২০২৩ সালের ২ নভেম্বর ইন্তেকালের মধ্য দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। তাঁর ইন্তেকালের তিন বছর পূর্ণ হলো আজ।

১৯৩৮ সালের ৯ জানুয়ারি মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন প্রফেসর হামীদুর রহমান। ১৯৫৫ সালে ইসলামিয়া হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করে ভর্তি হন ঢাকা কলেজে। ১৯৫৭ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান বুয়েট) ভর্তি হন। উচ্চশিক্ষা শেষে ১৯৬৫ সালে প্রশিক্ষণের জন্য ইংল্যান্ডে যান। ১৯৬৯ সালে বুয়েটে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৮০ সাল পর্যন্ত সেখানে অà