রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

সৌদি সরকারের আমন্ত্রণ পুরো বাংলাদেশের প্রতি সম্মান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pirআওয়ার ইসলাম: হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার বিতর্কিত সিলেবাস সংশোধন করা ছাড়া নতুন বছরের বই বিতরণ না করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ রেজাউল কারীম।

১৮ সেপ্টেম্বর বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও শোকরিয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই সৌদি সরকারের আমন্ত্রণে হজে গিয়ে আল্লাহ তায়ালার মেহেরবানিতে সুষ্ঠ সুন্দরভাবে হজ করে দেশে ফিরে আসায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ঢাকা উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

অনুষ্ঠানে অনান্যদের বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, যুবনেতা কেএম আতিকুর রহমান, ছাত্রনেতা নুরুল ইসলাম আলআমিন, উত্তরের সেক্রেটারি মোহাম্মদ মোশাররফ হোসেন, শ্রমিকনেতা হারুনুর রশিদ, মুফতি জহির ইবনে মুসলিম, নগরনেতা মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন।

পীর সাহেব চরমোনাই যথাযথ ভাবে হজ পালন করে দেশে ফিরে আসতে পেরে মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করেন এবং সৌদি সরকারের প্রসংশা করে বলেন, সৌদি সরকার আমাদের মেহমান হিসেবে পবিত্র হজ পালনে আমন্ত্রণ করে এবং সৌদিতে অবস্থানকালীন যে আতিথিয়তা ও মর্যাদা প্রদর্শন করেছেন তাতে আমরা আন্তরিকভাবে মুগ্ধ। আমরা মনে করি আমাদের প্রতি সৌদি সরকার সম্মান প্রদর্শন করে বাংলাদেশের আপামর মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আমরা দোয়া করি তারা যেন ইসলাম ও মুসলমানের আরও বেশি খেদমত করতে পারেন।

পীর সাহেব চরমোনাই দেশের বর্তমান পরিস্থিতি বিশেষ করে কোরবানির পশুর চামড়া নিয়ে ট্যানারি মালিকদের কারসাজির ব