রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhru_51346আওয়ার ইসলাম: পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ অভিযোগ গঠন করেন।
মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
এ সময় আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গাড়ি ভাঙ্গচুর, অগ্নি সংযোগ ও পুলিশকে হত্যা চেষ্টা করা হয়। এ ঘটনায় একই থানায় মামলাটি দায়ের করে পুলিশ। ২০১৩ সালে ঢাকার সিএমএম আদালতে ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
আরআর