শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাংলাদেশ-আফগানিস্তান খেলা শুরু : প্রথম ওভারেই সাজঘরে সৌম্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelaআওয়ার ইসলাম : দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুতেই সাজঘরমুখী হয়েছেন সৌম্য সরকার। প্রথম ওভারের পঞ্চম বলেই মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন এই বাঁহাতি ওপেনার। এই প্রতিবেদন লেখার সময় ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর: ১০/১। ৯ রান নিয়ে উইকেটে আছেন আরেক ওপেনার তামিম ইকবাল।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ছয় মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর ঠিক আগ দিয়ে বোলিং অ্যাকশন সংক্রান্ত নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও তাসকিনকে নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। তবে সানির নাম নেই তিন ম্যাচের এই সিরিজের জন্য ঘোষিত দলে।

তিন পেসারের দল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম

সূত্র : এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ