শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সবার ওপরে তামিম (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tamim-mশামীম হোসেন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। এ দিন ব্যাটহাতে ৮০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

এর মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৯ হাজার রান করার গৌরব অর্জন করলেন তামিম। শুধু বাংলাদেশের পক্ষে নয়, বিশ্বের ৮৯তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এই তালিকায় তামিমের পরে আছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাটে তার রান ৮ হাজার ৩২৪। তিনে আছেন মুশফিক, ৭ হাজার ২৭৩। ৬ হাজার ৬৫৫ রান নিয়ে মোহাম্মদ আশরাফুল চারে ও ৫ হাজার ১৯৪ রান নিয়ে পাঁচে আছেন হাবিবুল বাশার।

ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। তার মোট সংগ্রহ ৩৪ হাজার ৩৫৭ রান। ২৮ হাজার ১৬ রান নিয়ে এর পরে আছেন কুমার সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের বেশি রান আছে আর তিন জনের। রিকি পন্টিং (২৭৪৮৩), মাহেলা জয়াবর্ধনে (২৫৯৫৭) ও জ্যাক ক্যালিস (২৫৫৩৪)।

উল্লেখ্য, বাংলাদেশের পক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি দু’টি রেকর্ডই তামিমের দখলে।

ভিডিও:


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ