রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

হিযবুত তাহরীরের ৬ জনের বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hizbutআওয়ার ইসলাম : নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিচার শুরু হয়েছে।

আজ মঙ্গলবার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ওই ছয় আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আগামী ২৪ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেছে আদালত।

অভিযোগ গঠনের সময় মামলার প্রধান আসামি অধ্যাপক মহিউদ্দিন আহমেদসহ পাঁচজন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। বিচারক তা নাকচ করে অভিযোগ গঠন করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন—সাইদুর রহমান ওরফে রাজীব, কাজী মোরশেদুল হক ওরফে প্লাবন, এম এ ইউসুফ, তানভীর আহমেদ ও তৌহিদুল আলম চঞ্চল। তৌহিদুল আলম এ মামলায় পলাতক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকিরা জামিনে থেকে আদালতে হাজির হন।

এফএফ