রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pm-bnআওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা ও যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফরশেষে আজ শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ৬টা ৪২ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুবাই থেকে দেরিতে রওনা হওয়ায় দুই ঘণ্টা পর বিমানটি প্রায় দেড় ঘণ্টা পরে পৌঁছায়।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী এমিরেটসের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিকালের আগেই অবস্থান নেয়। শুক্রবার বেলা ২টার পর থেকে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

 আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢোল, তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্লোগান দিতে থাকেন।
এফএফ