রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

ভারত আক্রান্ত হলে বাংলাদেশ সাহায্য করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kamal2আওয়ার ইসলাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভারত আক্রান্ত হলে বাংলাদেশ তাদের পাশে থাকবে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এক সংলাপে অংশ নিয়ে এ কথা জানান মন্ত্রী।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এই সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে। তাদের সহায়তায় বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছে। বর্তমানে সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবিলায়ও ভারত বাংলাদেশকে সহযোগিতা দিয়ে আসছে। বাংলাদেশ যখন যে সহযোগিতা চায়, ভারত তা দেয়। তাই ভারত যদি কোনোভাবে আক্রান্ত হয়, তাহলে বাংলাদেশ তাদের পাশে থাকবে।

এফএফ