রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

মুছাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mitu-babulআওয়ার ইসলাম: সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যার ঘটনায় কামরুল সিকদার ওরফে মুছাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

আজ বৃহস্পতিবার সিএমপির দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

মিতু হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে জানা গেছে, মুছার নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তবে মুছা নিজেই হত্যা করেছে, না অন্য কারো নির্দেশে এ ঘটনা ঘটিয়েছে—তা জানতেই তাঁকে ধরা প্রয়োজন বলে জানান পুলিশ কমিশনার। আর এ জন্যই মুছাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এফএফ